Popular Posts

Showing posts with label Pharmacy certificate. Show all posts
Showing posts with label Pharmacy certificate. Show all posts

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির তথ্য: অনলাইন আবেদনের নিয়মাবলি, ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র

 ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির তথ্য: অনলাইন আবেদনের নিয়মাবলি, ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র  



বাংলাদেশে ফার্মাসিস্ট রেজিষ্ট্রেশন কোর্স, ভর্তির যোগ্যতা, ফার্মেসি কোর্সে ভর্তির সময়সূচি, অনলাইনে আবেদনের নিয়ম প্রয়োজনীয় কাগজপত্র
ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ


বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তির আবেদন অনলাইনে  গ্রহণ করা হয় । অনলাইন আবেদনের ক্ষেত্রে কাউন্সিল  কর্তৃক নির্ধারিত ফি ৫,০০০/- (পাঁচ হাজার ) টাকা অনলাইনে ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড (Visa, Master Card, Amex  ), মোবাইল ব্যাংকিং (bKash, mCash, AB, t-Cash, Wallet, Dmoney, রকেট, নগদ, শিওর ক্যাশ), ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে হবে । কাউন্সিল নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে অনলাইন
চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে পে-অর্ডার/ডি.ডি গ্রহণযোগ্য নয়৷
অনলাইনে আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশিকাটি ভালো করে জেনে নিতে হবে এবং 
নির্দেশিকা অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ, সংশ্লিষ্ট কাগজপত্রাদি সংযুক্ত (upload ) ও নির্ধারিত ফি জমা করতে হবে। অন্যথায় আবেদনকারীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে এবং ফি অফেরতযোগ্য।

ভর্তির যোগ্যতা:

১। আবেদনকারীকে এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
২। আবেদনকারীর বয়সসীমা ১৭-৫০ বছরের মধ্যে হতে হবে।
৩। ড্রাগ লাইসেন্ধারী ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি ।

অনলাইনে আবেদনপত্র পূরণ, নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত (upload) ও নির্ধারিত ফি জমা করতে হবে:

১। এস.এস.সি/সমমানের সনদপত্রের সত্যায়িত কপি। 
২। সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র । 
৩। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। 
৪ । সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি। 
৫ । কোর্স ও পরীক্ষার ফি বাবদ সর্বমোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।


ফার্মেসি সার্টিফিকেট কোর্স পরিচালনার সময়সূচি :


ক্রম

সেশন

ক্লাস শুরুর সময়কাল

সেপ্টেম্বর-নভেম্বর

সেপ্টেম্বর মাসের প্রথম শুক্রবার

ডিসেম্বর-ফেব্রুয়ারি

ডিসেম্বর মাসের প্রথম শুক্রবার

মার্চ-মে

মার্চ মাসের প্রথম শুক্রবার

জুন-আগস্ট

জুন মাসের প্রথম শুক্রবার

 


বিস্তারিত তথ্যের জন্য :
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল 
রাহাত টাওয়ার (৫ম তলা), ১৪ লিংক রোড 
পশ্চিম বাংলামোটর, ঢাকা-১০০০, বাংলাদেশ। 
 ফোন:  +৮৮-০২-৪১০৬১৩১৯, ৪১০৬১৩২০ 
ফ্যাক্স : +৮৮০-২-৯৬৭৬৬০০
ওয়েবসাইট : www.pcb.gov.bd
ইমেইল : info@pcb.gov.bd